নদ্দায় চোর সন্দেহে পিটিয়ে হত্যায় গ্রেপ্তার এক

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৪:২৮ পিএম

রাজধানীর নদ্দা সরকার বাড়ি এলাকায় চোর সন্দেহে শাকিল (২৬) নামে এক যুবককে নির্মাণাধীন ভবনে বেধে মারধরের পর ওপর থেকে ফেলে দেয়ায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত শাকিল পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

শাকিলের ছোট ভাই হৃদয় মিয়া বলেন, তার ভাই পেশায় রাজমিস্ত্রি। তিনি নদ্দায় একটি নির্মাণাধীন সাত তলা ভবনে কাজ করতেন। সেখানে কেউ পুরানো বৈদ্যুতিক তার বা সরঞ্জাম লুকিয়ে বিক্রি করেছিলেন বলে জানতে পেরেছি। সেই সন্দেহে গত ২৫ এপ্রিল আমার ভাইকে ওই ভবনের মালিকপক্ষের লোকজন মেরে হাত বেঁধে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নেত্রকোনা সদর উপজেলার মারাকপুর গ্রামের আলেক মিয়ার ছেলে শাকিল।

শাকিলকে আহত অবস্থায় বৃহম্পতিবার দিনগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা দরকার হলে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাত ১১ টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন তার ভাই। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে রোববার ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান বলেন, শাকিল আহত অবস্থায় থাকার সময় থানায় একটি হত্যা চেষ্টার মামলা হয়। যেহেতু তিনি মারা গেছেন এখন হত্যা মামলা হবে। তিনি বলেন, এ ঘটনায় এক নম্বর আসামি ওই বাড়ির মালিকের ছেলে ইমরান হোসেন শুভকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহত শাকিলের ছোট ভাই হৃদয় জানান, শাকিল নদ্দার সরকার বাড়ী এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন ছিল দ্বিতীয়। শাকিলের তিন বছর বয়সী এক ছেলে রয়েছে। তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা বলেও জানান ছোট ভাই হৃদয় মিয়া।

কেএসএইচ
ঢাকার এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর যাত্রীবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
দীপ্ত টেলিভিশনের সংবাদকর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যার ঘটনায় হাতিরঝিল থানার মামলায় নতুন করে গ্রেপ্তার মো. রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
দীপ্ত টেলিভিশনের সংবাদকর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচ আসামিকে চার দিনের রিমান্ডে রিমান্ডে পেয়েছে পুলিশ।
বেসরকারি চ্যানেল দীপ্ত টেলিভিশনের সংবাদকর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকা সরকারের অনুরোধ ভারতের প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে নয়াদিল্লি। তবে ভ্রমণসংক্রান্ত নথি নিয়ে...
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়ের সূত্র ধরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে চেন ইয়ং নামের এক চীনা নাগরিকের বিরুদ্ধে। নিখোঁজের সাত দিন পর...
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে দলীয় কার্যালয়ে কোনো আগুন লাগেনি বলে দাবি করেছেন উপজেলা বিএনপির নেতা–কর্মী ও স্থানীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর